বাংলাদেশ ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

‎শিবচরে ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২ জনের জেল-জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০১:২২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩২৭ Time View

‎অপি মুন্সী : মাদারীপুর প্রতিনিধি

‎মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

‎এসময় নানা অব্যবস্থাপনার কারণে ১২টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও সাতটি সিলগালা এবং দুই প্রতিষ্ঠানের মালিককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

‎সোমবার (২ মার্চ) দুপুরে শিবচর পৌর বাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

‎জানা গেছে, নানা অনিয়মের অভিযোগ থাকায় শিবচর পৌরবাজারের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মেহজাবীন।

‎এসময় শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিল।
‎এসময় এইচ বি হসপিটাল, সেবা হাসপাতাল, সূর্য ডায়াগনস্টিক, সিটি ডায়াগনস্টিক, মেডিল্যাব ডায়াগনস্টিক, হলি ফ্যামিলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এবং হীরা পান্না চক্ষু হাসপাতালসহ মোট সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন তারা। অভিযানের সময় ইউনাইটেড হাসপাতালের মালিক মো. মোস্তাক ও সেবা ডায়াগনস্টের স্বাস্থ্য সহকারী আব্দুস সালামকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

‎এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের কারণে ১২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেকটিকে ৫ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।

‎শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, স্বাস্থ্যসেবায় অনিয়মসহ একাধিক কারণে ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে জরিমানা করা হয়েছে। সিলগালা করা হয়েছে সাতটি এবং দুই জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

‎শিবচরে ৭ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২ জনের জেল-জরিমানা

Update Time : ০১:২২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬