বাংলাদেশ ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় fa fa-square বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনা কেন্দুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিজ্ সানজিদা চৌধুরী fa fa-square প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ fa fa-square কার্ডের খেলা’ বন্ধ করে তরুণ ও যুবসমাজের জন্য প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান

জৈন্তাপুরে বেড়িবাধ প্রকল্পে চাঁদা দাবি, জুলাই সমন্বয়ক পরিচয়দানকারী আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪২২ Time View

জৈন্তাপুর প্রতিনিধি ঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সারী-গোয়াইন বেড়িবাধ প্রকল্পের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকার করায় ট্রাক চালকদের মারধর ও ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় ছাত্রদল নেতা জুলাই সমন্বয়ক পরিচয়ধারী রহমত মারুফ নামে এক যুবক কে আটক করেছে পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক (লামাকুটাপাড়া) গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (২২) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সারী-গোয়াইন বেড়িবাধ প্রকল্পের নদী খননের মাটি পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকের চালক হিসেবে গত তিন মাস ধরে জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় কাজ করে আসছেন ঠিকাধারী প্রতিষ্ঠান মেসার্স সাহেব আলীর অধিনে। অভিযোগে উল্লেখ করা হয়, ৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নদী খনন কাজে নিয়োজিত মাটিবাহি ট্রাক বিরাখাই-হাটিরগ্রাম এলাকায় যাওয়ার পর বিবাদীদের বাড়ির সামনে পৌঁছালে চাঁদাবাজ রহমত মারুফ (২৫) ও তার পিতা জামাল আহমদ (৫৫) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে ট্রকগুলোর গতিরোধ করে। এ সময় তারা চালক ও শ্রমিকদের টানা-হেঁচড়া করে গাড়ি থেকে নামিয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায় রহমত মারুফ উপস্থিত লোকজনের সামনে প্রকল্পের কাজ করতে হলে তাকে প্রতিদিন ৬০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করে। এসময় ঠিকাদার ও ট্রাক চালকদের উপর হামলা চালায় চাঁদাবাজরা। এতে ট্রাক চালক জনি (৩৪), ফারুক আহমদ (৫০), আলমাস (২৮) হামলায় গুরুতর আহমত হয়েছেন এবং আহতদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় চাঁদাবাজরা। প্রথম দিকে চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং প্রায় ১০টি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালায়, যা প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজুর রহমান জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বৃস্পতিবার বিকেল ৫টায় চাঁদাবাজ রহমত মারুফকে আটক করে। আটক রহমত মারুফ উপজেলা ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জুলাই ২৪এর গণঅভ্যুত্থানে নিজেকে সমন্বয়ক বলে পরিচয় দিয়ে ধাপটের সাথে চলাফেরা করে। এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, ট্রাক শ্রমিককের অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে আটক করা হয়েছে। শুক্রবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেও তিনি জানান।

গোলাম সরওয়ার বেলাল
জৈন্তাপুর, সিলেট।
তারিখ ঃ ০৫/০৩/২০২৬ইং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

জৈন্তাপুরে বেড়িবাধ প্রকল্পে চাঁদা দাবি, জুলাই সমন্বয়ক পরিচয়দানকারী আটক

Update Time : ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬