বাংলাদেশ ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ :: fa fa-square পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব fa fa-square রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি। fa fa-square ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি:: fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের।

নিখোঁজ স্কুল পড়ুয়া জ্যোতি রানীর সন্ধান চায় পরিবার ।

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৬৬৯ Time View

নালিতাবাড়ী উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে জ্যোতি রানী বর্মন (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার বাবা নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জানা গেছে, জ্যোতি উপজেলার খলিশাকুড়া গ্রামের বাসিন্দা জগদানন্দ বর্মনের মেয়ে। তিনি আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়-এর দশম শ্রেণির ছাত্রী। গত ১ মার্চ ২০২৬, সকাল আনুমানিক ৯টার দিকে প্রাইভেটে পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। তার প্রাইভেট পড়ার স্থান ছিল নালিতাবাড়ীর আড়াইআনী বাজার এলাকায় শিক্ষক শেখ ফরিদের বাসা।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। পরে প্রাইভেট শিক্ষক শেখ ফরিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সেদিন জ্যোতি পড়তে যাননি। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান মেলেনি। এ সময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

পরদিন ২ মার্চ ২০২৬ তারিখে জগদানন্দ বর্মন নালিতাবাড়ী থানা-য় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে উল্লেখ করা হয়, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় তিনি নিখোঁজ হন।

নিখোঁজ জ্যোতির শারীরিক বর্ণনায় জানা যায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, মুখ গোলাকার এবং চুল কালো।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কেউ তার খোঁজ পেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ ::

নিখোঁজ স্কুল পড়ুয়া জ্যোতি রানীর সন্ধান চায় পরিবার ।

Update Time : ০৫:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬