বাংলাদেশ ০২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ :: fa fa-square পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব fa fa-square রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি। fa fa-square ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি:: fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের।

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৪৩৪ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মুখে শোনা গেছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ।

রোববার (৩ আগস্ট) কানায় কানায় পরিপূর্ণ ছিল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ। প্রাকৃতিক বাধা এড়িয়ে মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা।

‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান।

আয়োজকরা তিন লাখের দাবি করলেও পুলিশ বলছে এক লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছে মিছিলে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলেন— উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বেশ কয়েকজন সিনেটর।

এক পর্যায়ে, ‘ফিলিস্তিন,ফিলিস্তিন’ স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর পাশ পর্যন্ত। এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ ::

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

Update Time : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫