বাংলাদেশ ০২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন fa fa-square সিলেটে মাদকবিরোধী র‍্যালি শেষে ছাত্রদল নেতার ওপর হামলা, রগ কাটার অভিযোগ fa fa-square বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার কমিটিতে এম এ রউফ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ​নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা fa fa-square মধ্যনগরের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়

প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১০:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১০০ Time View

জুবায়ের সাব্বির
গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট)
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯ নং ডৌবাড়ি ইউনিয়নের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পোশাক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের মাধ্যমে শতাধিক পরিবারের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিক-এর অর্থায়নে এবং যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মো. নুর আহমদ-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।আজ ২৫ জুলাই (শনিবার)দুপুর ২ ঘটিকার সময় মনসুর মহসিন ডেবারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব ও গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৪ নং লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব মো. বিলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ফরিদ উদ্দিন, উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য মো. খায়রুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্যও। সমাজের বিত্তবান ব্যক্তি এবং প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় এ ধরনের উদ্যোগ আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করা সম্ভব। তারা বলেন, মানবসেবামূলক কর্মকাণ্ড সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদ, শীত মৌসুম এবং অন্যান্য দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করছেন।
পোশাক পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নতুন পোশাক পেয়ে তারা আনন্দিত এবং এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসীদের অসহায় মানুষের কল্যাণে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। তাদের মতে, সম্মিলিত মানবিক উদ্যোগই পারে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রবাসীদের মানবিক উদ্যোগে গোয়াইনঘাটে শতাধিক অসহায় পরিবারের মাঝে নতুন পোশাক ও অর্থ বিতরণ

Update Time : ১০:২৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬