বাংলাদেশ ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য fa fa-square ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ :: fa fa-square পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব fa fa-square রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি। fa fa-square ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি:: fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক

গোয়াইনঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

  • Reporter Name
  • Update Time : ০৬:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৩৭ Time View

সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশের উদ্ধার; অভিযোগের ভিত্তিতে আটক স্বামী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাদিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তুরুকবাগ হাওর এলাকার জামলাকান্দি গ্রামে স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া বেগমের বাবার নাম আজির উদ্দিন। তাঁর স্বামী তানজিল আহমদের (২২) বাবার নাম আব্দুর রহিম। তাঁদের বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে। পরে খবর পেয়ে রাত আনুমানিক ৯টার দিকে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

এদিকে, গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহজালাল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে তাঁর স্বামী তানজিল আহমদকে আটক করা হয়েছে।

সংবাদদাতা: হারুন আহমদ
গোয়াইনঘাট, সিলেট
মোবাইল: ০১৭২৪৭৯৭৬৪৩

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

গোয়াইনঘাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

Update Time : ০৬:১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬