
প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৩তম আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া শিক্ষক শাহাজান সিরাজ-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন।
অনুষ্ঠানে পূর্বনির্ধারিত প্রধান অতিথি অনিবার্য কারণবশত উপস্থিত হতে না পারায় তাঁর পরিবর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আলা উদ্দীন আলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাসুদ রানা, অত্র বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি আয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মিজানুর রহমান হেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম, সাবু মিয়া, আব্দুল কাদির, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাসান আহমেদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক উসমান আলী, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাকিব আহমেদ এবং বারহাল কলেজ ছাত্রদলের সেক্রেটারি সাদিকুর রহমান। এছাড়াও এলাকার ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে কলেজ শাখাকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে দশম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি আলা উদ্দীন আলাল তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও খেলোয়াড়সুলভ মনোভাবের প্রশংসা করেন।
Reporter Name 








