বাংলাদেশ ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square জাফলংয়ে ৬৩তম আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত fa fa-square হাদারপাড়  ইজারাভুক্ত বালু মহালে প্রশাসনের অভিযান, ৩টি বালুবাহী বডি ক্ষতিগ্রস্ত, আটক ৮ fa fa-square গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ওমান শাখার ৯৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাদারপাড়  ইজারাভুক্ত বালু মহালে প্রশাসনের অভিযান, ৩টি বালুবাহী বডি ক্ষতিগ্রস্ত, আটক ৮

  • Reporter Name
  • Update Time : ০৪:২০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪২ Time View

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন নদীতে ইজারাকৃত বালুমহালে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। অভিযানের সময় বালু ও নুড়ি পাথর বহনে ব্যবহৃত ৩টি বডি ক্ষতিগ্রস্ত করা হয় এবং ৮ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশের দাবি, অনিয়মের অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা বা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে বডিগুলো ক্ষতিগ্রস্ত করার বিষয়টি তাদের কাছে সমীচীন মনে হয়নি।
এদিকে ইজারাদার আব্দুল মান্নান দাবি করেন, তিনি সরকারের কাছ থেকে বৈধভাবে বালুমহালের ইজারা নিয়েছেন। তার ভাষ্য, ইজারা এলাকার একটি অংশে স্বাভাবিকভাবেই নুড়ি পাথর রয়েছে। তারা আলাদাভাবে পাথর উত্তোলন করছেন না; বালু উত্তোলনের সময় নুড়ি পাথর উঠে আসছে।
তিনি আরও বলেন, “প্রশাসন চাইলে তদন্ত করে আইন অনুযায়ী জরিমানা বা অন্য ব্যবস্থা নিতে পারে। কিন্তু ইজারা এলাকার ভেতরে বডিগুলো ক্ষতিগ্রস্ত করা সঠিক হয়নি।”
এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাফলংয়ে ৬৩তম আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাদারপাড়  ইজারাভুক্ত বালু মহালে প্রশাসনের অভিযান, ৩টি বালুবাহী বডি ক্ষতিগ্রস্ত, আটক ৮

Update Time : ০৪:২০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬