বাংলাদেশ ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৫৭ Time View

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন চলাকালে ১২ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪:০০ ঘটিকায় মামার বাজার পয়েন্ট থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণের একপর্যায়ে মামার বাজার মন্দিরের সামনে সন্দেহজনক একটি অটোগাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় শ্রী নগেন্দ্র ব্যানার্জি (৪২), পিতা- মৃত ইন্দ্র ব্যানার্জি, সাং- পাথর টিলা, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট এবং মো. নয়ন মল্লিক (৫৫), পিতা- মৃত আব্দুল ওয়াহাব মল্লিক, স্থায়ী সাং- চর যাদবপুর, থানা- পালং, জেলা- শরীয়তপুর, বর্তমানে- মোহাম্মদপুর, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট-এর কাছ থেকে ১২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েম বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকমুক্ত গোয়াইনঘাট গড়তে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের সহযোগিতায় আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে আসলে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে।”

মাদকবিরোধী ঐক্য পরিষদের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও গফুর আল মামুন, সংগঠক রোমান আহমেদ, হাসান আহমেদ ও ফয়জুর রহমান, মুখপাত্র মাহাদি হাসান মাহফুজ, সদস্য ফজলুর রহমান নাবিল, সাধারণ সদস্য ফাহিম খান, গুলজার আহমেদ, সালমান মুক্তাদির, শাহরিয়ার তাসকিন, জুয়েল আহমেদ, কালাম আহমেদসহ এলাকার সচেতন নাগরিকবৃন্দ। কর্মসূচি বাস্তবায়নে মামার বাজার সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমেদ সর্বাত্মক সহযোগিতা করেন।

মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রশাসনের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও,

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

Update Time : ১২:১৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬