
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা, সিলেট-এর নবগঠিত কমিটিতে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল গ্রামের কৃতি সন্তান, উপজেলা পরিষদের সিএ এবং গোয়াইনঘাট এসোসিয়েশন সিলেটের অর্থ সম্পাদক জনাব লুৎফুর রহমান সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এলাকার সর্বস্তরের জনগণ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় বক্তারা বলেন, লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তাঁকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পাশাপাশি লুৎফুর রহমানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Reporter Name 










