
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়াইনঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আদিল সু স্টোরের স্বত্বাধিকারী জনাব লোকমান আহমদ দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন সুখ, শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারেন সেই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির কল্যাণ বয়ে আনেন। একই সাথে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
শেষে তিনি গোয়াইনঘাটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদের আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
Reporter Name 









