
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের তাণ্ডব, সংবাদকর্মীর বাড়িতে হামলায় আহত ১৪
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে এক সংবাদকর্মীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোববার (২৪ মে) ভোর ৫টার দিকে উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লুনী গ্রামে সংবাদকর্মী লোকমান আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— তোফায়েল (২৩), জালাল উদ্দিন (৩৪), লিমা বেগম (২৫), আলকুমা বেগম (৩৫), আল-আমিন (২২), রুহুল আমিন (১৯), উস্তার মিয়া (৩৮), ফখরুল ইসলাম (৪০), দেলোয়ার হোসেন (৫২), মুহিবুর রহমান (৫৫), সিরাজ উদ্দিন, মাসুক আহমদ (৪০), লোকমান আহমদ (৩৫) ও আলিফান বিবি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় কামরুল ও খয়রুল বাহিনী। সংবাদকর্মী লোকমান আহমদের ভাতিজা তোফায়েল আগে ওই বাহিনীর সঙ্গে যুক্ত থাকলেও প্রায় ২০ দিন আগে আলাদা হয়ে নিজেই বালু ব্যবসা শুরু করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, রোববার ভোরে বালু উত্তোলনস্থলের পাশে অস্থায়ী ঘরে (ওরায়) ঘুমন্ত অবস্থায় থাকা তোফায়েল ও উস্তার আলীর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে উস্তার আলীর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রাণ বাঁচাতে তারা বাড়িতে ছুটে এলে হামলাকারীরা ৫০ থেকে ৬০ জনের একটি দল নিয়ে লোকমান আহমদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মারধর চালায়।
সংবাদকর্মী লোকমান আহমদ অভিযোগ করে বলেন, “বালু উত্তোলন নিয়ে পূর্ব বিরোধের জেরে কামরুল ও খয়রুলের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রথমে আমার ভাই ও ভাতিজার ওপর হামলা চালায়। পরে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে নারী-পুরুষ নির্বিশেষে মারধর ও ভাঙচুর চালায়। এতে আমাদের পরিবারের ১৪ জন আহত হয়েছেন।”
তিনি আরও জানান, এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের বিষয়ে জানতে কামরুলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “বালু উত্তোলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা
Reporter Name 









