
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী এবং একাধিকবার কারা নির্যাতনের শিকার সাহসী ছাত্রনেতা আল আমিনকে সাধারণ সম্পাদক পদে দেখতে চান অনেক নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দাবি, আল আমিন দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজপথে থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে সাহসিকতার পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা ও হয়রানি হলেও তিনি সংগঠনের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন অব্যাহত রেখেছেন।
তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, একজন ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা হিসেবে আল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হলে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল আরও শক্তিশালী ও গতিশীল হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাকে সাধারণ সম্পাদক পদে দেখতে চেয়ে সমর্থন জানাচ্ছেন।
এ বিষয়ে কয়েকজন ছাত্রদল কর্মী জানান, “দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, তাদের মূল্যায়ন হওয়া উচিত। আল আমিন ভাই একজন সাহসী ও ত্যাগী ছাত্রনেতা। আমরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।”
তবে এ বিষয়ে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। নেতাকর্মীদের প্রত্যাশা, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ত্যাগী ও যোগ্য নেতৃত্বই মূল্যায়িত হবে।
Reporter Name 









