
নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চকলেট উদ্ধার এবং সিএনজিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত চকলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এসময় একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত আম্বরখানার দিকে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ ধাওয়া করে লাক্কাতুরা উড়িয়াপাড়াস্থ সবুজ সংঘ গেইটের সামনে থেকে সিএনজিসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত সিএনজি অটোরিকশা (রেজি নং- সিলেট-থ-১২-৪৭৮১) তল্লাশি চালিয়ে মোট ৭ হাজার ৪১০ পিস ভারতীয় অবৈধ চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চকলেটের মধ্যে “Nestle KitKat 2 Fingers Coated Wafer” এবং “SAFARI” ব্র্যান্ডের চকলেট ছিল।
পুলিশ জানায়, জব্দকৃত এসব চকলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৪২ হাজার ৩০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মাদাপুর এলাকার মৃত রফেজ মন্ডলের ছেলে মোঃ বাশার আলী (৪২), নরসিংদী জেলার সংগীতা ঘুরদিয়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে রুমেল মিয়া (৩৮) এবং সিলেট জেলার জালালাবাদ থানার চামাউরাকান্দি এলাকার মোঃ নূর আলীর ছেলে আবুল মিয়া (২৬)।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর 25B(1)(b)/25D ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৪, তারিখ ১৩ মে ২০২৬। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 









