
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেটের FIVDB (এফআইভিডিবি)-এর “Anticipatory Action and Shock Responsive Social Protection Project”-এর উদ্যোগে এক আনন্দঘন মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সিলেট ও হবিগঞ্জ জেলার চারটি উপজেলার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মিলন মেলাটি অনুষ্ঠিত হয় সিলেটের মনোরম পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্ট, মায়াবী ঝর্ণা, জাফলং চা বাগান এবং নকশিয়া পুঞ্জি এলাকা ভ্রমণের মধ্য দিয়ে। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক অনন্য সময় উপভোগ করেন।
এ আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধন ও দলীয় সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ কর্মক্ষেত্রে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগায়। প্রকল্পের সফল বাস্তবায়নে সবাই আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রতিবছর এ ধরনের মিলন মেলার আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই মিলন মেলা অংশগ্রহণকারীদের কাছে এক স্মরণীয় দিনে পরিণত হয়।
Reporter Name 









