
শাকিব আহমদ
নিজস্ব প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলার মূলাগুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এক শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা শফিকুল হক মেনন ও তার পরিবারের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে উক্ত স্কুলে অধ্যায়নরত শফিকুল হক মেননের ছেলের ঝগড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এই ঝগড়াকে থামাতে একজন শিক্ষক এগিয়ে আসলে শফিকুল হক মেনন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেন।
শিক্ষককে হেনস্তার প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় মেনন তার পরিবারের সদস্য ও অনুসারীদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ধাওয়া দেন। মেনন গংয়ের হামলায় পাথরের আঘাতে কয়েকজন শিক্ষার্থীর মাথা ফেটে যায়। এছাড়া দুইজন শিক্ষার্থীর হাত,একজনের পা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
Reporter Name 









