বাংলাদেশ ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ২০১ Time View

মোঃ আল আমিন
স্টাফ রিপোর্টার গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার চৌরঙ্গী খেওয়া ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে আজ জলুর মুখ বাজারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচটি ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি, ছাত্রসমাজ ও যুবসমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে নদী পারাপারে ঝুঁকি বেড়ে যায়, ফলে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত ব্যাহত হয়। এই দুর্ভোগ লাঘবে চৌরঙ্গী খেওয়া ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ অত্যন্ত জরুরি বলে তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, একটি সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। এ সময় তারা সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সেতু নির্মাণের জন্য জোরালো দাবি জানান।

পাঁচটি ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি—জলুর মুখ খেওয়া ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসন করা হোক। স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করে এই গুরুত্বপূর্ণ দাবিটি বাস্তবায়ন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা

Update Time : ০৯:২৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬