বাংলাদেশ ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

চৌদ্দগ্রামে বৌদ্ধ কিশোর কর্তৃক স্কুল ছাত্রী অপহরণের ৮ দিন পর রাঙ্গামাটি থেকে উদ্ধার। অভিযুক্ত গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৯২ Time View

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের আট দিন পর পার্বত্য রাঙ্গামাটি থেকে থানা পুলিশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অপর স্কুল শিক্ষার্থী (১৭) গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত কিশোর একই ইউনিয়নের পাশ^বর্তী একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী। তথ্যটি শনিবার নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক বিবেক আনন্দ দেবনাথ। এই ঘটনায় কিশোরীর মা অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করে।
কিশোরীর মা মামলায় উল্লেখ করেন, তার মেয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈই বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। অভিযুক্ত কিশোর (১৭) একজন বৌদ্ধ ধর্ম পরিবারের সন্তান। একই ইউনিয়নের শ্রীপুর প্রসন্ন একাডেমী থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। তার মেয়ে স্কুলে আসা-যাওয়ার সময়ে অভিযুক্ত কিশোর উত্যাক্ত করতো এবং কু-প্রস্তাব দিয়ে আসতো। বিষয়টি কিশোরের অভিভাবককে অবগত করলে সে ক্ষিপ্ত হয়ে গত ২০ মার্চ সন্ধায় বাড়ির সামনে থেকে কিশোরীকে অজ্ঞাতনামা ৩ সহযোগীসহ অপহরণ করে। এই ঘটনায় তিনি ওই রাতে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডাইরী করেন। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহয়তায় শুক্রবার (২৭ মার্চ) রাতে পার্বত্য রাঙ্গামাটির সদর থানার ভেদভেদী এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক বিবেক আনন্দ দেবনাথ বলেন, ঈদের আগের দিন বৌদ্ধ ধর্মের অপর কিশোর এক ছাত্রীকে অপহরণ করেছে এমন অভিযোগ পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধারের ব্যাপক তৎপরতা চালায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহয়তায় ঔই স্কুল ছাত্রীকে পার্বত্য রাঙ্গামাটি এলাকা থেকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত কিশোরকেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে শনিবার সকালে ঔই কিশোরকে প্রদান আসামী করে এবং অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষনের মামলা দায়ের করে। পুলিশ কিশোরীর শারিরীক পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত কিশোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও,

চৌদ্দগ্রামে বৌদ্ধ কিশোর কর্তৃক স্কুল ছাত্রী অপহরণের ৮ দিন পর রাঙ্গামাটি থেকে উদ্ধার। অভিযুক্ত গ্রেফতার

Update Time : ০৫:৪৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬