বাংলাদেশ ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

অভিযোগের মুখে গোয়াইনঘাটের ভূমি কর্মকর্তা, অপসারণ দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় রুস্তমপুর ইউনিয়নের লামারবাজারে তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে ‘সচেতন গোয়াইনঘাটবাসী’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান, স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান, নূর উদ্দিন ও স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তাঁর মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে। লাখ টাকা নেওয়া হলেও রশিদ দেওয়া হয় মাত্র ১,৫০০ থেকে ২,০০০ টাকার। অফিস সহায়কদের পাশ কাটিয়ে দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে কাজ করানো হয় বলেও অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, এ বিষয়ে পূর্বেও সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
ভুক্তভোগীরা জানান, ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সপ্তাহে দুই-তিন দিন অফিসে আসেন এবং নিয়মিত দায়িত্ব পালন করেন না। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তিতে পড়ছেন।
এছাড়া গত ২৫ মার্চ অফিসকক্ষে এক অফিস সহায়ককে দরজা বন্ধ করে মারধরের অভিযোগও ওঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
মানববন্ধনে বক্তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে অভিযুক্ত তহশীলদার (উপসহকারী ভূমি কর্মকর্তা) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরখাস্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে রুস্তমপুর ও তোয়াকুল ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও,

অভিযোগের মুখে গোয়াইনঘাটের ভূমি কর্মকর্তা, অপসারণ দাবিতে মানববন্ধন

Update Time : ০৯:০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬