বাংলাদেশ ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

চৌরঙ্গী খেয়াঘাটে সেতু নির্মাণের জোর দাবি এলাকাবাসীর

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ৯৫ Time View

এম আল আমিন
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলার রূপ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার চৌরঙ্গী খেয়াঘাটে একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে তারা সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
স্থানীয়দের দাবি, চৌরঙ্গী খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করা হলে সিলেটের আম্বরখানা থেকে রাতারগুল হয়ে গোয়াইনঘাটের বিছনাকান্দি ও জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে যেতে সময় এক ঘণ্টারও কম লাগবে। এতে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, তেমনি পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এলাকাবাসী জানান, ১৯৭১ সালের পর থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা এখনো অবহেলিত রয়ে গেছেন। এই অঞ্চলের রাস্তাঘাট, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। যেকোনো প্রয়োজনেই তাদের সিলেট শহরে যেতে হয়, যা ভোগান্তিকে আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে শিক্ষার্থীদের শহরে গিয়ে লেখাপড়া করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
নন্দীরগাঁও, তোয়াকুল, লেঙ্গুড়া ও ডৌবাড়ি—এই চারটি ইউনিয়নের নদীপাড়ের হাজারো মানুষের একটাই দাবি, দ্রুত চৌরঙ্গী খেয়াঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
এলাকাবাসীর বিশ্বাস, এই সেতু নির্মিত হলে তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবং পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে। এখন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

চৌরঙ্গী খেয়াঘাটে সেতু নির্মাণের জোর দাবি এলাকাবাসীর

Update Time : ০৭:০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬