
সাকিব আহমেদ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ লুৎফুর উদ্দিন, চেয়ারম্যান, হাজি সায়াদ আলী সেবা সংস্থা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় অধ্যায়। অসংখ্য শহীদের আত্মত্যাগ ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য এক অমূল্য অর্জন। তিনি গভীর শ্রদ্ধার সাথে সকল শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
Reporter Name 









