বাংলাদেশ ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

সৌদি আরবে পাচার করে সিলেটি নারীকে নির্যাতন, সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি: উদ্ধারের আকুতি পরিবারের

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দালালের খপ্পরে পড়ে সৌদি আরবে পাচার হয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন মোছাঃ তাসলিমা বেগম (৪৫) নামে এক নারী। বর্তমানে তাকে জেদ্দায় একটি ঘরে তালাবদ্ধ করে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে মুক্তিপণ হিসেবে ৩ লাখ ৫০ হাজার টাকা দাবি করেছে পাচারকারীরা। ভুক্তভোগীকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।
ভুক্তভোগী তাসলিমা বেগম গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান এলাকার লাখেরপাড় গ্রামের বাসিন্দা আকবর আলীর স্ত্রী। এ ঘটনায় তার ছেলে মোঃ তারেকুল ইসলাম ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক বরাবর একটি লিখিত আবেদন করেছেন। আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরও জমা দেওয়া হয়েছে।
আবেদন সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ স্থানীয় দালাল লিমন আহমদের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ‘খাদ্দামাহ’ (গৃহকর্মী) ভিসায় সৌদি আরব যান তাসলিমা বেগম। লিমন আহমদ সিলেট নগরীর উপশহর এলাকার ‘বিসমিল্লাহ ট্রাভেল্স’ নামক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলে জানা গেছে। তাকে বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়েছিল।
অভিযোগ রয়েছে, সৌদি আরবে পৌঁছানোর পর তাকে কোনো কাজ না দিয়ে একটি নারী ও শিশু পাচারকারী চক্রের কাছে তুলে দেওয়া হয়। এরপর তাকে একটি গোপন স্থানে আটকে রেখে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে। সম্প্রতি পাচারকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত নম্বরে টাকা না পাঠালে তাকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
ভুক্তভোগীর ছেলে তারেকুল ইসলাম বলেন, “আমার মাকে ভালো কাজের কথা বলে বিদেশে নিয়ে গিয়ে এখন বিক্রি করে দেওয়া হয়েছে। তারা আমার মায়ের ওপর অমানুষিক নির্যাতন করছে। আমরা গরীব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমি আমার মাকে জীবিত ফিরে পেতে সরকারের জরুরি সহায়তা চাই।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

সৌদি আরবে পাচার করে সিলেটি নারীকে নির্যাতন, সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি: উদ্ধারের আকুতি পরিবারের

Update Time : ১২:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬