
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬নং ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিনিয়র শিক্ষক ফয়সল আহমদ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রতিটি রাস্তা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি অসহায় মানুষের পাশে থাকাই হবে আমার দায়িত্ব। অন্যায়, দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে দাঁড়িয়ে একটি ন্যায়ের ইউনিয়ন গড়তে চাই। চেয়ারম্যানের চেয়ার নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই আমার স্বপ্ন।”
তিনি আরও উল্লেখ করেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের মাঝে ত্যাগ, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা নিয়ে আসে। এই উপলক্ষে তিনি ফতেপুর ইউনিয়নের প্রতিটি মানুষকে নিজের আপনজন হিসেবে উল্লেখ করে তাদের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফয়সল আহমদ বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য—বিশেষ করে সেই মানুষদের জন্য, যারা অবহেলিত ও বঞ্চিত। আমি তাদের কণ্ঠস্বর হতে চাই এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি ইউনিয়নের উন্নয়ন বিষয়ে তার প্রত্যয়ের কথা তুলে ধরে বলেন, কোনো মা যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়, কোনো শিক্ষার্থী যেন অবকাঠামোগত সমস্যার কারণে পিছিয়ে না পড়ে এবং কোনো অসহায় মানুষ যেন অবহেলার শিকার না হয়—এ লক্ষ্যেই তিনি কাজ করতে চান।
তিনি ইউনিয়নবাসীর কাছে ভোটের পাশাপাশি ভালোবাসা, বিশ্বাস ও দোয়া কামনা করেন এবং প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতেও তিনি একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকবেন।
শেষে তিনি মহান আল্লাহর কাছে সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করেন এবং ফতেপুর ইউনিয়নকে একটি আদর্শ ও উন্নত ইউনিয়নে পরিণত করার তাওফিক প্রার্থনা করেন।
Reporter Name 
















