
ডেক্স নিউজ :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ নজরুল ইসলাম দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অনাবিল আনন্দ ও প্রশান্তি। ঈদুল ফিতরের এই পবিত্র আনন্দ, শান্তি ও ভালোবাসা যেন সবার জীবনে ছড়িয়ে পড়ে—এই আমার প্রত্যাশা।”
এই মহিমান্বিত দিনে সমাজের সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয়; আমাদের চারপাশের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে সাধ্যমতো এগিয়ে আসতে হবে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়াই হোক আমাদের লক্ষ্য।”
পরিশেষে তিনি লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-শান্তি কামনা করে দেশবাসীকে আবারও ‘ঈদ মোবারক’ জানান।
Reporter Name 
















