বাংলাদেশ ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ :: fa fa-square পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব fa fa-square রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি। fa fa-square ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি:: fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের।

আড়াইহাজার সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৪:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৮১ Time View

মোঃ মাহবুবুর রহমান , নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আড়াইহাজার সাংবাদিক ফোরাম-এর উদ্যোগে রবিবার (১৫ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম-এর প্রধান উপদেষ্টা মোঃ মমিনুল হক সরকার।
ইফতার মাহফিলে আড়াইহাজার সাংবাদিক ফোরাম-এর সভাপতি সাংবাদিক সোহান-এর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সভাপতি সাংবাদিক রুহুল আমিন-এর সঞ্চালনায় স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা প্রেসক্লাব-এর সভাপতি সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ, সাংবাদিক মাহবুবুর রহমান (আড়াইহাজার সাংবাদিক ফোরামের তদারককারী ও নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের তরবিয়ত সম্পাদক), সাংবাদিক জায়নুল আবেদিন (নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের বাইতুলমাল সম্পাদক), রূপগঞ্জের বিশিষ্ট সাংবাদিক ফয়সাল ভুঁইয়া, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, আড়াইহাজার সাংবাদিক ফোরামের সেক্রেটারি সাংবাদিক মোঃ বাশির এবং বাইতুল মাল সম্পাদক সাংবাদিক মোঃ হুমায়ুন কবির সাদিসহ অন্যান্য স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা সাংবাদিক ফোরাম-এর উপদেষ্টা মাওলানা হাদিউল ইসলাম, সাইফুল ইসলাম এবং মোবারাক হোসাইন সোহানসহ অন্যান্য সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মমিনুল হক সরকার বলেন, কোরআন মুসলিমদের জন্য প্রেরণার উৎস। সততা, নিষ্ঠা ও যোগ্যতা থাকলে যে কোনো মানুষই সমাজে মূল্যায়িত হন। তিনি বলেন, সাংবাদিক ফোরামের সকল সদস্যকে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং দায়িত্বশীল কলম সৈনিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। কোরআনের আদর্শ ধারণ করে সাংবাদিকতা করলে সত্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা করা সহজ হবে।
তিনি আরও বলেন, ইতিহাসে ব্রিটিশ শাসকরা মুসলিমদের শাসনের কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিল—মুসলমানদের দুর্বল করতে হলে তাদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে অথবা কোরআনের শিক্ষা ও নৈতিকতা থেকে দূরে সরিয়ে দিতে হবে। অন্যথায় তাদের পরাজিত করা কঠিন। এই উদাহরণ থেকে শিক্ষা নিয়ে আমাদের কোরআনের প্রতি ভালোবাসা ও অনুগত্য অটুট রাখতে হবে। তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রের মতো সাংবাদিকতাতেও কোরআনের নৈতিকতা ও আদর্শ ধারণ করা অপরিহার্য।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাদিউল ইসলাম বলেন, পবিত্র কুরআনে যে আয়াতের মাধ্যমে রোজা ও নামাজ ফরজ করা হয়েছে, একই আয়াতে দ্বীন প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে। তিনি বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ ::

আড়াইহাজার সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

Update Time : ০৪:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬