বাংলাদেশ ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

গোয়াইনঘাটে অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : ১০:১৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১০০ Time View

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):

গোয়াইনঘাটে অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে লুনি থেকে রাধানগর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রামিম আহমেদ (১৮) ও মিজান (১৯)। জানা যায়, তারা মোটরসাইকেলে করে লুনি থেকে রাধানগরের দিকে যাওয়ার সময় একটি অবৈধ বালুবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর পরামর্শ দেন। পরে তাদের গোয়াইনঘাট কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে প্রশাসনের চোখ ফাঁকি দিতে অবৈধ বালুবাহী ট্রাকগুলো প্রায়ই গাড়ির লাইট বন্ধ করে চলাচল করে। এতে করে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

গোয়াইনঘাটে অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত

Update Time : ১০:১৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬