
এস এমপি মিডিয়া সেল:
সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় উত্তরা পেট্রোল পাম্পের এক কর্মচারীর ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে এসে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল নিতে চান কয়েকজন যুবক। পাম্প কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী সিরিয়াল ছাড়া তেল দিতে অস্বীকৃতি জানালে তারা পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করার পাশাপাশি ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়।
ঘটনার পর আহত জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. ফাহিম আহমদ (২১), পিতা: আব্দুল মান্নান, গ্রাম: চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।
তামিম আহমদ (১৯), পিতা: ফয়েজ আহমদ, গ্রাম: বালাউট, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট; বর্তমানে বাসা নং-৬৬, রংধনু, চৌকিদেখী।
তানজিম আহমদ সজীব (১৯), পিতা: মৃত আব্দুল জব্বার বাবুল, বাসা নং-১০২/২, রংধনু, চৌকিদেখী, থানা: এয়ারপোর্ট, জেলা: সিলেট।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
Reporter Name 

















