বাংলাদেশ ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট fa fa-square চারটি ইউনিয়নের মানুষ —জলুরমুখ খেওয়াঘাটে দুর্ভোগে fa fa-square কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস fa fa-square গুলশানে আওয়ামী লীগের মিছিল ঘিরে গ্রেপ্তার ৭২, রিমান্ডে ২৪ fa fa-square ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি fa fa-square ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুনামেন্টে – এমপি কামরুল  fa fa-square গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত ও ইসিএ ভুক্ত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ fa fa-square খালিয়াজুরীতে হাওড়ের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু fa fa-square ট্রলারের ইঞ্জিনে বোরকা-চুল পেঁচিয়ে বরযাত্রী নারীর মর্মান্তিক মৃত্যু: fa fa-square আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল

সিলেটে কোতোয়ালী মডেল থানার অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৩:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৪৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানার পৃথক অভিযানে তিনজন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ ২০২৬) কোতোয়ালী মডেল থানাধীন ছড়ারপার ও বন্দরবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— ছড়ারপার এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাহেদ (৪০), সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জামাল আহমদ (৩৩) এবং দিরাই উপজেলার দৌলতপুর এলাকার আনিছ মিয়ার ছেলে শরিফ আহমদ (৩২)। শরিফ বর্তমানে সিলেটের শাহপরান এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহেদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও দ্রুত বিচার আইনে মোট ৫টি মামলা রয়েছে। শরিফ আহমদের বিরুদ্ধে ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত ৩টি মামলা রয়েছে এবং তিনি দিরাই থানার দুটি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া জামাল আহমদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, পেনাল কোড ও দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। তিনি জালালাবাদ থানার একটি জিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নগরীতে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নেত্রকোনা শহীদ মিনারের প্রবেশপথে অবৈধ দোকান উচ্ছেদ, নির্মিত হবে নান্দনিক গেট

সিলেটে কোতোয়ালী মডেল থানার অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেফতার

Update Time : ০৩:০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬