বাংলাদেশ ০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

গোয়াইনঘাটে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক

  • Reporter Name
  • Update Time : ১১:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৩৩৪ Time View

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নর বড়বন্দ এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,বড়বন্দ গ্রামের একটি ফসলি জমি থেকে প্রায় ৬০–৭০ ফুট গভীর করে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে শিকদার গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের বাধার মুখে গত ৩–৪ দিন ধরে বালু উত্তোলন ও সরবরাহ বন্ধ ছিল। তবে বুধবার ভোর থেকে আবারও বালু উত্তোলন শুরু করলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
পরে সকাল সাড়ে ১১টার দিকে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র—রামদা ও ধারালো কুড়াল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাতে স্থানীয় রাধানগর বাজারে বৈঠকের আহ্বান করা হয়। তবে তারাবির নামাজের পরপরই ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে এলাকায় গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
প্রথম পক্ষের আহতরা হলেন— পারভেজ আহমদ (২১), সিয়াম (১৮), শরিফ (২৯), সুজন (২৮), সাব্বির (১৬), আজাদ (২৫), তুফায়েল (২৫), ইসমাইল (২১) ও সরিফ (১৭)।
অন্যদিকে দ্বিতীয় পক্ষের আহতরা হলেন— সাহালম (২৮), সাহাদত (২৫), সমির (২৬) ও চানমিয়া (৩০)।
স্থানীয়রা জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন আহত হন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

গোয়াইনঘাটে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক

Update Time : ১১:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬