বাংলাদেশ ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি:: fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের। fa fa-square মধ্য জাফলংয়ে মাদকবিরোধী কমিটি গঠন, আহ্বায়ক সোহিন আহমেদ ও সদস্য সচিব শাহাদাত হোসেন fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটিতে গোয়াইনঘাটের ৫ সাংবাদিক বিলাল উদ্দিনসহ বিভিন্ন পদে দায়িত্ব পেলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ fa fa-square বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর কমিটির প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক মোঃ আল- আমিন

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৫৮১ Time View

রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকলে ভবিষ্যতে রাজনীতিতে তিক্ততা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলগুলোর মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া থাকা জরুরি

তা না হলে রাজনীতিতে কাঁদা ছোড়াছুড়ি বাড়বে, গণতন্ত্রের অপব্যাখ্যা হবে, যার ফলে রাজনীতির পরিবেশ আরও কলুষিত হয়ে উঠবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার একটি নতুন সুযোগ এসেছে। আমি মনে-প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। বিপ্লব যারা করবেন, তারা বিপ্লবী দল গড়বেন, বিপ্লবী সরকার গঠন করবেন এবং বিপ্লব সফল করবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকারে যেতে চাই। জনগণের কাছে ওয়াদাবদ্ধ কাজগুলো করার চেষ্টা করবো। জনগণ যদি আমাকে গ্রহণ করেন, তাহলে আসব, না হলে আসব না। মতপ্রকাশের স্বাধীনতা ও বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে হবে।

মির্জা ফখরুল বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনমানসিকতা বদলাচ্ছে। এই পরিবর্তনের ধারায় পুরোনো কাঠামোতে রাজনীতি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। চীন ও আমেরিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশভেদে রাজনৈতিক কাঠামো ভিন্ন হলেও আমাদের প্রয়োজন মুক্ত সমাজ ও মুক্ত রাষ্ট্র গড়া।

বিএনপির মহাসচিব বলেন, ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেও পরে পাকিস্তানি ও এখন অভ্যন্তরীণ নানা ‘গোলামির’ বেড়াজালে আমরা আবদ্ধ। এই মনস্তত্ত্ব থেকে বেরিয়ে বড় করে ভাবতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি::

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল

Update Time : ০৫:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫