
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রতন কুমার অধিকারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মুসলিম উম্মাহ একটি অত্যন্ত মহিমান্বিত সময় অতিবাহিত করেছে। পবিত্র রমজান মাস মানুষকে ধৈর্য, সংযম ও আত্মত্যাগের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, রমজানের এই শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি ইউএনও রতন কুমার অধিকারী ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ করেন।
Reporter Name 
















