
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি ও বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল খালিকের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী নির্ধারিত দিনে গোয়াইনঘাট সদর ইউনিয়নের পরগনা বাজারে বিকাল ২টায় এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এডিশনাল পিপি ও অ্যাডভোকেট নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 
















