বাংলাদেশ ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৫৬ Time View

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াত তার আন্দোলন অব্যাহত রাখবে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, প্রকৌশলী আবদুল বাকী, অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম এবং মুহাম্মদ শাহিদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তাও ইসলামের মধ্যেই নিহিত। ইসলামী আদর্শের ভিত্তিতেই এ দেশে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ইসলামী আদর্শ পৌঁছে দিতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তব্যে জেলা সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, এবারের জাতীয় নির্বাচনে জনগণের আশা-প্রত্যাশা ছিল একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লাকে বিজয়ী করা। কিন্তু নির্বাচন প্রকৌশলের মাধ্যমে এগারো দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষেও রায় দিয়েছে। কিন্তু জনগণের রায় বাস্তবায়ন নিয়ে ক্ষমতাসীন মহল নানা ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আগামী দিনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Update Time : ১২:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬