বাংলাদেশ ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেট এর যৌথ অভিযানে সিলেটে ০২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৪০ Time View

সদর উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মাপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকেট কালোবাজারি রোধ ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধি অনুযায়ী পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার করা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ করার কথা থাকলেও কতিপয় প্রতিষ্ঠান তা মানছে না। উক্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারাদণ্ড, আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট এর একটি যৌথ আভিযানিক দল গত ০৯/০৩/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৩.০০ হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত সিলেট এর কোতয়ালী থানাধীন বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ০১। মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্স, হকার্স মার্কেট, সিলেট’কে ২০ হাজার টাকা এবং ০২। শাহজালাল স্টোর, হকার্স মার্কেট, বন্দর বাজার, সিলেট’কে ২০ হাজার টাকাসহ সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

র‍্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর, সিলেট এর যৌথ অভিযানে সিলেটে ০২টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬