বাংলাদেশ ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ

গোয়াইনঘাট এসোসিয়েশন, সিলেটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ১৮৯ Time View

ডেস্ক রিপোর্ট ;
সিলেট নগরীতে গোয়াইনঘাট উপজেলার সিনিয়র সিটিজেনদের দ্বারা পরিচালিত প্রাচীনতম সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন, সিলেট-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল প্যারালাক্সের হলরুমে আয়োজিত এ মাহফিলে গোয়াইনঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল ইসলাম শেরগুল ও প্রভাষক লুতফুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাইয়ুম।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ওসমান গনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামাল আহমদ, অ্যাডভোকেট হাসান আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহ আলম, সাবেক চেয়ারম্যান এম এ রহিম, শিক্ষা প্রকৌশলীর ঠিকাদার নুর আহমদ, অধ্যাপক আতাউর রহমান, ডা. মামুনুর রশিদ, যুব উন্নয়ন কর্মকর্তা (অব.) আবুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ, ডা. বাহার উদ্দিন ও পরিবহন ব্যবসায়ী নেতা মামুনুর রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুসলেহ উদ্দিন মুনায়েম।এ সময় উপস্থিত ছিলেন মাস্টার নাসির উদ্দিন, মাস্টার আবুল হাসেম, মাস্টার ফয়সাল আহমেদ, মাস্টার সামছুজ্জামান জামান, মাস্টার সুলেমান আহমদ, ব্যবসায়ী শওকত আলী, মানিক মিয়া (সিওমেক), মানিক আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত নোমান আহমাদ, এডভোকেট শিব্বির আহমদ, দেলোয়ার হোসেন,আব্দুর রহিম,
সাংবাদিক আমির উদ্দিন, তরুণ রাজনীতিবিদ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মোবারক হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি শিব্বির আহমদ , ছাত্রনেতা সামছুজ্জামান দিপন। অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, সাদিক আহমদ রুবেল, সাংবাদিক রাহাত,ছাত্র নেতা খায়রুল আমিন প্রমূখ।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ

গোয়াইনঘাট এসোসিয়েশন, সিলেটের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Update Time : ০২:৫৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬