বাংলাদেশ ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ fa fa-square জাফলংয়ে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি দলকে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের শুভেচ্ছা

রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ১১০ Time View

মোঃ আশরাফ আলী,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও অসহায়–দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সীশেল পার্কে এ ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ২৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার নিউজ এডিটর আল ইমরান, দৈনিক সংবাদের আলম হোসেন, মাসুদ করিম, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ, একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন, পূর্বাচল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক এমএস ডালিম, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, নাগরিক টিভির মাহবুব আল প্রিয়, পূর্বাচল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সানী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম মাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক আনিছুর রহমান আনিছ, চ্যানেল এসের সাজেদুর রহমানসহ রূপগঞ্জের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজে বৈষম্য অনেকাংশে কমে আসবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং মানুষের কল্যাণে কাজ করা গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পূর্বাচল প্রেসক্লাব সেই দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কার্যক্রমেও ইতিবাচক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পূর্বাচল প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মাহবুবুর রহমান, যিনি দৈনিক দিন প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি। পরে অতিথিরা উপস্থিত অসহায় ও দুস্থ পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

রূপগঞ্জে পূর্বাচল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Update Time : ০২:২৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬