বাংলাদেশ ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার fa fa-square গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়নে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়নে বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাটে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন fa fa-square জৈন্তাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা fa fa-square জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ fa fa-square গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের নেতৃবৃন্দ লিনা খালিক ও তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ fa fa-square চৌরঙ্গী খেওয়া ঘাটে সেতু নির্মাণের দাবিতে জলুর মুখ বাজারে আলোচনা সভা fa fa-square সিলেটে ১১ দলীয় ঐক্যের কর্মসূচি: এনসিপির লিফলেট বিতরণ fa fa-square জাফলংয়ে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি দলকে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের শুভেচ্ছা

গোয়াইনঘাটে ‘প্রতীতি’ সাহিত্য সংগঠনের কবি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৩৩১ Time View

সাকিব আহমেদ
প্রতিনিধি : গোয়াইনঘাট (সিলেট)
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহিত্যিক মানস বিকাশের ধারায় ‘প্রতীতি’ শীর্ষক কবি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ ২০২৬), ১৬ রমজান গোয়াইনঘাট সরকারি কলেজভিত্তিক প্রতীতি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
গোয়াইনঘাট সরকারি কলেজের সাহিত্যচর্চায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতির সান্নিধ্যে একান্ত পরিবেশে কবি সভা ও সাহিত্য আলোচনা সম্পন্ন হয়। প্রতীতি পরিবারের সদস্যরা নিজেদের লেখালেখি, চিন্তা ও সাহিত্য দর্শন তুলে ধরে বাংলা সাহিত্য চর্চার গুরুত্ব আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, সাহিত্য মানুষের চিন্তা-চেতনার বিকাশ ঘটায় এবং একটি জাতির সাংস্কৃতিক পরিচয় বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজন থেকে অনুপ্রাণিত হয়ে উপস্থিত সদস্যরা ভবিষ্যতে সাহিত্যচর্চা আরও জোরদার করা এবং অন্যদের বাংলা সাহিত্যের পাঠ ও সৃজনশীল কাজে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের উদ্যোক্তা ও সভাপতি শামসুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, “সাহিত্য সমাজের দর্পণ। সাহিত্যচর্চা আমাদের নৈতিক মানসের বিকাশ ঘটায় এবং বিশ্বপরিমণ্ডলে আমাদের জাতিগত পরিচয়ের বিকাশের ধারাকে সুগম করে। যারা সাহিত্যচর্চা করেন তারা একটি মহান ব্রত নিয়ে কাজ করেন। আপনাদের মহৎ লেখনী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা রইল।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুবাশ্বির হোসাইন আকিব, প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ, অর্থ সম্পাদক লাদেন আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক রমিজ উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ছালিম আহমদ, কার্যকরী সদস্য মেহেদি হাসান সালমান, ইমদাদুল হক, সদস্য আবুল কালাম মাহিন ও মেজবাউল আম্বিয়াসহ অন্যান্য সদস্যরা।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং জাফলং বিজিবি ক্যাম্পের প্রাকৃতিক পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

Tag :

2 thoughts on “গোয়াইনঘাটে ‘প্রতীতি’ সাহিত্য সংগঠনের কবি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোগলাবাজারে অভিযান: তালিকাভুক্ত ছিনতাইকারীসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

গোয়াইনঘাটে ‘প্রতীতি’ সাহিত্য সংগঠনের কবি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১১:০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬