বাংলাদেশ ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square ধর্মপাশা সদর ইউনিয়ন কুড়ের পাড় বসত বিটা অন্যের কাছে বিক্রির অভিযোগ :: fa fa-square পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব fa fa-square রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগ, আখখেত নষ্ট ও জমি দখলের হুমকি। fa fa-square ধর্মপাশায় ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, পথে বসার শঙ্কায় মাছচাষি:: fa fa-square পুসাগের নতুন কমিটি ঘোষণা, সভাপতি মোস্তাফিজুর ও সাধারণ সম্পাদক হানিফ fa fa-square রূপগঞ্জে মাদক বিক্রি-সেবনের দায়ে ১২ জনের কারাদণ্ড fa fa-square কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩ fa fa-square গোয়াইনঘাটের শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাগ’-এর নবীনবরণ, সংবর্ধনা ও স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠিত fa fa-square নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক fa fa-square ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আবু হানিফের।
কক্সবাজার কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার শহরের কলাতলি আদর্শ গ্রামে একটি গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্যাস পাম্প এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হচ্ছে।
ঘটনাস্থলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।