
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী “আর্থিক ও অফিস ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক জনাব মো. আব্দুল্লাহ।
খাদিমনগর, সিলেটে এফআইবিডিবি (FIVDB)-তে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সিলেট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত মূল্যায়নে সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রথম স্থান লাভ করেন মো. আব্দুল।
তার এ কৃতিত্বে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন। এক অভিনন্দন বার্তায় পরিষদের পক্ষ থেকে বলা হয়, মো. আব্দুলের এ অর্জন গোয়াইনঘাট উপজেলার জন্য গৌরবের বিষয়। তার পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ সাফল্য এসেছে।
গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে এবং ভবিষ্যতেও তিনি কর্মক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
Reporter Name 














