বাংলাদেশ ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ

আইজিপি ব্যাজ পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এসআই শিপলু চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ২১৩ Time View

সিলেট প্রতিনিধি
মোঃ সাইফুল ইসলাম।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে অসামান্য অবদান ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেম্প্লারি গুড সার্ভিসেস ব্যাজ’ তথা ‘আইজিপি ব্যাজ’ পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি মডেল থানার সুবানিঘাট ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী।

বাংলাদেশ পুলিশের এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিশ সদস্যদের সাহসিকতা, নিষ্ঠা ও জনবান্ধব সেবার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আইজিপি ব্যাজের মতো সম্মানজনক স্বীকৃতির জন্য আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা রয়েছে। তাদের ছাড়া এই পথচলা সহজ হতো না।”

ভবিষ্যতের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, “আমি যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে পারি।”

পুলিশ কর্মকর্তাদের মতে, এ ধরনের স্বীকৃতি মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর

আইজিপি ব্যাজ পেলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এসআই শিপলু চৌধুরী

Update Time : ০৮:৫০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬