বাংলাদেশ ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন fa fa-square গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখা কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা fa fa-square জকিগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট সরকারি কলেজে একদিনে তিন ব্যতিক্রমী আয়োজন ‘প্রতীতি’র fa fa-square প্রশিক্ষণ কোর্সের মূল্যায়নে প্রথম স্থান অর্জন, আব্দুল্লাহকে পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ‎ফুলতৈলছগাম প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ফুশিউপের বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠিত ‎ fa fa-square কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন fa fa-square ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাশিদ আলীর দোয়া ও সহযোগিতা কামনা fa fa-square সাংবাদিক রাজনের বাসায় চুরি: প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট, তদন্তে পুলিশ।

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

  • Reporter Name
  • Update Time : ০২:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১৯২ Time View

নিজস্ব প্রতিবেদক:
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গত ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরের মাধ্যমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
সংগঠনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়াইনঘাটের প্রবাসীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং বেগবান করার লক্ষ্যে ওমানে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজকর্মী ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে ওমান শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে হাফিজ তাজ উদ্দিন আহ্বায়ক, আব্দুস সাত্তার যুগ্ম আহ্বায়ক এবং এম. রায়হান আহমদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোঃ হাফিজুর রহমান, আব্দুর রহমান, মোঃ লিল্লুর রহমান, হাফিজ তানভীর, মোঃ আব্দুল কালাম, মোঃ জাকির আহমদ, মোঃ কাজলজ্জামান নূরন ও মোঃ নুরমান আহমদ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সচিব প্রভাকর আলীম উদ্দিন কমিটির অনুমোদন ও বাস্তবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ওমান শাখার নবগঠিত কমিটি প্রবাসে অবস্থানরত গোয়াইনঘাটবাসীর কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

Update Time : ০২:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬