বাংলাদেশ ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন fa fa-square গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখা কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা fa fa-square জকিগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত fa fa-square গোয়াইনঘাট সরকারি কলেজে একদিনে তিন ব্যতিক্রমী আয়োজন ‘প্রতীতি’র fa fa-square প্রশিক্ষণ কোর্সের মূল্যায়নে প্রথম স্থান অর্জন, আব্দুল্লাহকে পেশাজীবী পরিষদের অভিনন্দন fa fa-square ‎ফুলতৈলছগাম প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা ও ফুশিউপের বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা অনুষ্ঠিত ‎ fa fa-square কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square জাফলংয়ে সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ১৩ জুন fa fa-square ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাশিদ আলীর দোয়া ও সহযোগিতা কামনা fa fa-square সাংবাদিক রাজনের বাসায় চুরি: প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট, তদন্তে পুলিশ।

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখা কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ১১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৯২ Time View

নিজস্ব প্রতিবেদক:
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক ভিত্তি ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুদৃঢ়, আধুনিক ও কার্যকর করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওমান শাখার সার্বিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা, শাখার সম্মানিত উপদেষ্টাবৃন্দ ও সক্রিয় সদস্যদের মতামত এবং কেন্দ্রীয় কমিটির যৌথ সভার আলোচনার ভিত্তিতে বর্তমান ওমান শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে অচিরেই একটি শক্তিশালী ও নিবেদিতপ্রাণ নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে। পরবর্তীতে আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করে কেন্দ্রীয় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমান শাখার সম্মানিত উপদেষ্টামণ্ডলী সংগঠনের এই পুনর্গঠন প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন এবং তাদের প্রত্যক্ষ অনুমোদন ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ ও সদস্য সচিব প্রভাষক আলিম উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে ওমান প্রবাসী সকল সদস্যের সহযোগিতা, সুচিন্তিত পরামর্শ ও দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, বিলুপ্তির এ সিদ্ধান্ত ১২ জুন ২০২৬ তারিখ থেকে দেশ ও প্রবাসে সর্বত্র কার্যকর বলে গণ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের ওমান শাখা কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা

Update Time : ১১:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬