বাংলাদেশ ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি fa fa-square গোয়াইনঘাটে সীমানা বিরোধের জেরে বিধবাকে মারধর, থানায় অভিযোগ fa fa-square রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন

কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১০:১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১২৭ Time View

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, ভিডিও চিত্র প্রদর্শনী ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও কসকনকপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা এবং এর বিভিন্ন সুবিধা জনগণের মাঝে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‌্যালি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারিক প্রক্রিয়া ও সেবাসমূহ নিয়ে একটি তথ্যবহুল ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
কসকনকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পপি রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এ এম মুহিবুল হাছান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য একটি সহজলভ্য, কার্যকর ও জনবান্ধব বিচার ব্যবস্থা। এর মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ প্রচলিত আদালতের দীর্ঘসূত্রিতা ও অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাচ্ছেন।”
ভিডিও প্রদর্শনী শেষে এ এম মুহিবুল হাছান গ্রাম আদালতের বিভিন্ন আইনি প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনধিক ৩ লাখ টাকা মূল্যমানের ক্ষতিপূরণ, দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির ছোটখাটো বিরোধ গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির এ উদ্যোগ সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update Time : ১০:১১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬