বাংলাদেশ ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

ধর্মপাশায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ধর্মপাশা (

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৬৯ Time View

( সুনামগঞ্জ) প্রতিনিধি মোঃআবুল কালাম

সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কংগ্রেসের আয়োজন করে। বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (IFAD) সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান প্রতিপাদ্য ছিল ‘কৃষিই সমৃদ্ধি’।
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানো যায় এবং উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং অংশীদারিত্বের ভিত্তিতে কৃষি উন্নয়ন ত্বরান্বিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) নাজমুল কবির। উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত, প্রগতিশীল কৃষক মো. আজিজ মিয়া নোয়াবন্ধ, সাংবাদিক সেলিম আহমেদ, এমারুল হক ও রাজু ভুঁইয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা হারিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সোহাগ, আকমল হোসেন ও হারুন মিয়া প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত বলেন, কৃষকদের আধুনিক প্রশিক্ষণের আওতায় আনতে পারলে ধর্মপাশার হাওর অঞ্চলে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব। বোরো ধান চাষের পাশাপাশি রবি শস্য ও উচ্চমূল্যের ফসল ফলানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পার্টনার প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের সরাসরি বাজারের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করছি, যাতে তারা ফসলের ন্যায্য মূল্য পান। আজকের এই কংগ্রেস সেই লক্ষ্য পূরণে একটি বড় পদক্ষেপ।
সমাপনী বক্তব্যে কৃষি খাতের এই অগ্রযাত্রায় সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর ভূমিকার প্রশংসা করা হয় এবং স্থানীয় কৃষকদের সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। কর্মশালায় স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও,

ধর্মপাশায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ধর্মপাশা (

Update Time : ০৫:৫৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬