
সিলেট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে, র্যাব-৯ সিলেটের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে উল্লেখযোগ্য অবদান রয়েছে। এই সময়ে, র্যাব-৯ সিলেট ১টি বিদেশী রিভলবার, ০১ টি শটগান, ০১টি ওয়ান শুটারগান, ০১ টি বন্দুক, ১০টি এয়ারগানসহ অবৈধ কার্তুজ, ১০৮ টি ডেটোনেটর, ১৪ টি ককটেল ও ৪.৯ কেজি পাওয়ার জেল বিস্ফোরক; মাদকদ্রব্য যেমন-১৩২৬ কেজি গাঁজা, ১২৪৪২ পিস ইয়াবা, ৪৭৯ বোতল ইসকফ সিরাপ, ১৩৮ বোতল ফেন্সিডিল, ৪৩৫ লিটার বিদেশী মদ, ১৪ লিটার বিয়ার,, ৮১ লক্ষ টাকা মূল্যমানের চোরাচালানি পণ্য ও ০৩ টি ট্রাক, একাধিক প্রাইভেট কার, সিএনজি উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি আলোচিত বিভিন্ন হত্যা মামলায় ৬৫ জন, ধর্ষণ মামলায় ২৪ জন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক, মানবপাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় দুই শতাধিক আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করা হয়। এছাড়া পেশাদার ছিনতাইকারীদের দৌরাত্ম্য রোধকল্পে সিলেট মহানগরীতে ঈদুল ফিতরের পূর্বে বিশ জনের অধিক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
২। সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনার উদ্বেগজনক বৃদ্ধি, বেশ কিছু দুঃসাহসিক ও নৃশংস ছিনতাইয়ের খবর। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্প্রতি, ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’, খাল খনন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টের শুভ উদ্বোধন উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট জেলা সফর করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সিলেট সফর ও বেশ কিছু আলোচিত ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-৯. সিলেট কর্তৃক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সার্বিক গোয়েন্দা তৎপরতা, সাঁড়াশি অভিযান ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়। সেই ধারাবাহিকতায়, গতকাল গোপন সূত্রে জানা যায়, সিলেট মহানগরীর কোতয়ালী থানাধীন জেলা স্টেডিয়াম এলাকায় কতিপয় সংঘবদ্ধ ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাব-৯, সিলেট-এর একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনাস্থলে উপস্থিত সন্দেহভাজন ছিনতাইকারী দল দ্রুত পালানোর চেষ্টা করে। তখন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে ছিনতাইকারী দলের ০৫ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান চলাকালীন সময়ে বিপুলসংখ্যক জনসমাগমের অসাবধানতার সুযোগ নিয়ে সাধারণ পথচারীদের টার্গেট করে তারা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা আরো জানায়, তাদের দলের আরো ০৫ জন সদস্য ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র ও ছিনতাইকৃত ০২টি মোবাইল হ্যান্ডসেটসহ আম্বরখানা পয়েন্টের সানরাইজ আবাসিক হোটেলের একটি কক্ষে অবস্থান করছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে, সানরাইজ হোটেলের ২০২ নং কক্ষে অভিযান করে, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৬টি বিভিন্ন ধরনের ধারালো ছুরি, ব্লেড ও ছিনতাইকৃত দুটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের মামলা হয়েছে। যা থেকে প্রাথমিকভাবে, ধারণা করা হচ্ছে, তারা পেশাদার ও সংঘবদ্ধ আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য। গ্রেফতারকৃত আসামিদের একজন ছাড়া অপর ০৯ জন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা-যারা ছিনতাইয়ের উদ্দেশ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ব্যাপক জনসমাগমের সুযোগকে কেন্দ্র করে সিলেট মহানগরীতে আগমন করে। যা থেকে সাম্প্রতিক সময়ে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাগুলোর
সাথে দেশের বিভিন্ন এলাকার সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। যারা পর্যটন নগরী সিলেটে পর্যটক বেশে অবস্থান করে এধরনের অপরাধকর্ম সংঘটিত করত।
৩। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল গত ০২ মে ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭.২৫ ঘটিকার সময় সিলেট এর কোতোয়ালী থানাধীন সিলেট জেলা স্টেডিয়াম এর সামনে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ০৫ জন সক্রিয় ছিনতাইকারী সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। মোঃ রনি (২৪), পিতা- মোঃ রুহুল আমীন, সাং- নন্দীপাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ অপু (৩২), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- মারুরারচক, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, ৩। মোঃ রাসেল (২৮), পিতা- মোঃ সিরাজ, সাং- নন্দীপাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, ৪। শাহাজালাল বেপারী (২৯), পিতা- মোঃ রতন বেপারী, সাং- চন্দীতলা কবরস্থানপট্টি, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ আজিজুর রহমান (২৪), পিতা- মৃত আঃ রহমান, সাং- আদখানি, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।
এছাড়াও অপর আরেকটি অভিযানে ১৯, ২০ ঘটিকার সময় র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল সিলেট এর কোতোয়ালী থানাধীন আম্বরখানা পয়েন্টস্থ সানরাইজ হোটেলের ২০২ নাম্বার রুমে অভিযান পরিচালনা করে ০৫ জন সক্রিয় ছিনতাইকারী সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। আবু বকর (২৪), পিতা- ওমর আলী, সাং-নন্দীপাঁড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ জিহাদ হোসেন (২৮), পিতা- বাচ্চু ভূইয়া, সাং- নন্দীপাঁড়া, ৩। মোঃ নুর ইসলাম (৪০), পিতা- মৃত রহমান আলী, সাং- কাশিপুর, ৪। মোঃ সিয়াম হোসেন (২১), পিতা- জামাল হোসেন, সাং- নন্দীপাড়া (দেবক আখড়া) এবং ৫। মোঃ নাজমুল ইসলাম (২৬), পিতা- মোঃ মুকুল কাজী, সাং- দেওভোগ ভূইয়ারবাগ, সর্ব থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
8 পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 









