
নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট):
গোয়াইনঘাটের জাফলংয়ে ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ জনাব শাকিল আহমেদের মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ এপ্রিল রাত ৮ টায় জাফলংস্থ ইনসাফ ফাউন্ডেশনের অফিসে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়েজ আহমেদ ফয়সাল এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি সাকিব আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে সদস্য রাবেল আহমেদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরবর্তীতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ জাহিদ হাসান। এ সময় সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সকলের জীবিত মা-বাবার জন্য নেক হায়াত প্রার্থনা করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Reporter Name 









