
ডেস্ক রিপোর্ট :
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে দস্যুতা মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে র্যাব-৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ টিলাগড় এলাকার ভাই ভাই হেয়ার ড্রেসারের সামনে অভিযান চালিয়ে রাজিব ওরফে ‘মাছ চোরা’ রাজিব (৩১)-কে গ্রেফতার করেন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকায় বসবাস করছিলেন।
গ্রেফতারকৃত রাজিব শাহপরাণ থানার মামলা নং-১৭ (তারিখ: ৮ মার্চ ২০২৬), পেনাল কোডের ৪৫১/৩৯২ ধারার এজাহারভুক্ত আসামী।
উল্লেখ্য, গত ২ মার্চ ২০২৬ দিবাগত রাত প্রায় ৩টার দিকে শাহপরাণ থানার শিবগঞ্জ আদিত্যপাড়া এলাকায় এক বাসায় ৩-৪ জন মুখোশধারী দস্যু অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় তারা নগদ ৯০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার (আনুমানিক মূল্য ৪ লাখ টাকা), ২৬ ভরি রুপা (প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা) এবং ৩টি মোবাইল ফোনসহ মোট প্রায় ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া একটি ট্রাঙ্কও নিয়ে যায়, যা পরে উদ্ধার হলেও ভেতরের মালামাল পাওয়া যায়নি।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজিবকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় পূর্বেও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা
Reporter Name 









