বাংলাদেশ ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৩১০ Time View

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দক্ষিণ অঞ্চলে “স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬” এর আয়োজন করেছে যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আড়াইহাজার উপজেলা দক্ষিণ শাখা।
স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক যুব বিভাগের সেক্রেটারি জয়নাল আবেদিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াস মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সমাজকল্যাণ বিভাগের সেক্রেটারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল মালেক, এইচ.আর.ডি সম্পাদক, কেন্দ্রীয় ডক্টরস ফোরাম। তিনি তার বক্তব্যে বলেন, রাসূল (সা.) বলেছেন, “একজন দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহ তায়ালার কাছে অধিক প্রিয়।” তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজ শারীরিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি নৈতিক শক্তিও অর্জন করতে পারে।
তিনি স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, মানুষ জন্মগতভাবে স্বাধীন হলেও আল্লাহ তায়ালার বিধানের মধ্যেই মানুষের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। দেশ ও সমাজের কল্যাণে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে উপজেলার ৬টি ইউনিয়নের দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন দল বিজয়ী হয় এবং ফতেহপুর ইউনিয়ন দল রানার্সআপ হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখাই এই আয়োজনের মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও,

আড়াইহাজারে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Update Time : ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬