বাংলাদেশ ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৩টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বিলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলেমান সিদ্দিকির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বিশেষ করে অনলাইন সাংবাদিকতা বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে গোয়াইনঘাটের সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরে এলাকার উন্নয়নে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন। তিনি বলেন, “অনলাইন গণমাধ্যম এখন সাধারণ মানুষের তথ্যের প্রধান উৎস। ২০১৭ সালে প্রতিষ্ঠিত গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব দীর্ঘ পথচলায় এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুল হক খোকন ও আব্দুল মতিন, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাষ্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ এবং দপ্তর সম্পাদক খায়রুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাফলং হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, লেংগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সুলতান আহমদ, সাবেক যুবদল নেতা আলিম উদ্দিন, যুবদল নেতা মুশাররফ হোসেন, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, আলিরগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মঞ্জুর আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ২০১৭ সালে গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্লাবটি বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অনুষ্ঠান শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও,

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : ০৬:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬