বাংলাদেশ ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
fa fa-square অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও, fa fa-square মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণ ক্যাম্পেইনে ১২ লিটার দেশীয় মদসহ দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর fa fa-square বালিয়াডাঙ্গীতে বিএনপি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত fa fa-square ধর্মপাশায় বসতঘরে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ; আহত ৩, fa fa-square প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, নেত্রকোনার লিজাকে বিয়ে fa fa-square র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে ৮৮২ বোতল (৪৫০.১১৫ লিটার) বিদেশী মদসহ ০২মাদক কারবারি গ্রেফতার fa fa-square শিক্ষার্থীদের পাশে নিয়ে বারহাট্টায় সচেতনামূলক মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত fa fa-square র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণে শব্দদূষণ বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা fa fa-square গোদাগাড়ীর শীর্ষ ২০ মাদক কারবারি: কোটি টাকার সম্পদ ও বিলাসী জীবন fa fa-square গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ নিয়ে বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৭৯ Time View

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট (সিলেট):
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি-কাপড় বিতরণের জন্য প্রেরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৯নং ডৌবাড়ি ইউনিয়ন পরিষদেও এসব ত্রাণ সামগ্রী পৌঁছায়।
তবে এ ত্রাণ বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের না জানিয়ে বিনা ব্যানারে ত্রাণ বিতরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সদস্য তইবুর রহমান তৈয়ব মেম্বার, যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে আঁতাত করে ১৭ বছর রাজকীয় হালে ছিলেন , তিনি যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, “ত্রাণ বিতরণের বিষয়ে আমরা কিছুই জানি না। এমনকি বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও এ বিষয়ে অবগত নন।”
তারা আরও অভিযোগ করেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম ও নির্যাতন সহ্য করার পরও যদি এখন আমাদের রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করা হয়, তাহলে তা মেনে নেওয়া সম্ভব নয়।”
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলের হাইকমান্ড যেন দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অফিসে অনিয়মিত উপস্থিতির অভিযোগ, দুপুর ১টাতেও অনুপস্থিত ধর্মপাশার পিআইও,

গোয়াইনঘাটে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ নিয়ে বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ

Update Time : ১২:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬